নিজস্ব প্রতিনিধি- বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার বাসিন্দা যাহারা নারায়ণগঞ্জে কর্মজীবনের প্রয়োজনে বসবাসরত, তাদের কল্যাণে গড়ে উঠা সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ” নারায়ণগঞ্জস্থ কলাপাড়া সম্মিলিত শক্তি” এর ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের (২০২৫-২০২৭) কমিটি গঠন করা হয়। এই সংগঠনের সভাপতি হিসেবে মোঃ জাকির হোসাইন তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলতাফ হাওলাদার এর নাম ঘোষণা করা হয়।
২১ নভেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দ্বিগবাবু বাজার সংলগ্ন একটি অফিস কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন।তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই আজ এখানে সম্মিলিত হয়েছি তার কারন এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে আগামীতে সুন্দর জীবন গড়ে তুলবো একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। কর্মজীবন আমাদের বাংলাদেশের যে প্রান্তেই হোক সেটা বড় কিছু নয় কিন্তু আমাদের সকলের পৈত্রিক ভূমি কলাপাড়া। আমাদের একে অপরের সাথে দেখা বা যোগাযোগ করা হয়ে উঠে না কিন্তু এখন থেকে আমরা এই সংগঠনের মধ্য দিয়ে সংগঠিত হয়ে আমাদের সুখ দুঃখ ভাগ করে নিবো এবং একে অপরের কল্যাণে কাজ করার চেষ্টা করবো।
মোঃ শফিকুল ইসলাম আরজু, ফারজানা আক্তার।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জাকির হোসাইন তালুকদার এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোঃ মশিউর রহমান সজিব এর সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ জাকির হোসাইন তালুকদার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন । এ সময় উপস্থিত সদস্যরা বক্তব্যে সকলেই ঐক্য বদ্ধ থেকে একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবার আশা ব্যক্ত করেন এবং মানবিক সেবা মূলক কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন।
কমিটির অন্যান্য পদে যাদের নাম ঘোষণা করা হয়। তাহারা হলেন,সহ সভাপতি -মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ মুজাম্মেল হোসেন,খায়রুল বাশার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃসাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক -মোঃ মাইনউদ্দিন, মোঃ সাইদুল ইসলাম,, মোঃ আল আমিন,সাংগঠনিক সম্পাদক – মোঃ মনিরুল ইসলাম টিটু, সহ সাংগঠনিক সম্পাদক – জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক -মোঃআবুল হোসেন,আইন বিষয়ক সম্পাদক – মোঃ মুজাম্মেল হোসেন, কার্যকরী সদস্য – মোঃ হাসান সরকার,কাশেম হাওলাদার, সোবহান সহ প্রমূখ।










