ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলি বর্ষ‌ণের’ পর মিস্টার আলী (২৫) নামে বাংলাদেশি এক যুবককে আটকের অভি‌যোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খা‌টিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছের এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলি বর্ষণ করেছে নাকি সাউন্ড গ্রেনেড বি‌স্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শ‌ফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। মিস্টার আলীসহ কয়েকজন বাংলাদেশি চোরাকারবা‌রির উদ্দেশে ভারতীয় সীমান্তে গিয়েছিলেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

তবে বি‌জিবি জানিয়েছে, ওই যুবক‌কে আটকের বিষ‌য়ে নিশ্চিত হতে বিএসএফ‌কে বার্তা পাঠা‌নো হয়ে‌ছে। তবে সোমবার বেলা ১১টা পর্যন্ত কোনও প্রতি‌ক্রিয়া জানায়নি বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার খাটিয়ামারীতে ১০-১২ জনের চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ ক‌রে। তারা ভারতের কাঁটাতারের ওপর দি‌য়ে ভারতীয় ‌বি‌ভিন্ন পণ্য পার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। ছত্রভঙ্গ হ‌য়ে চোরাকার‌বা‌রিরা পালা‌নোর চেষ্টা করলে বিএসএফ মিস্টার আলী নামে এক বাংলাদেশিকে আটক ক‌রে নি‌য়ে যায়।

ওই সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজি‌বি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান বলেন, ‘ভারত সীমান্তে বাংলাদেশি যুবক‌কে আটকের বিষয়টি শোনার পর বিএসএফের সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হচ্ছে। তবে তা‌দের পক্ষ থেকে এখনও কোনও জবাব পাওয়া যায়নি। তবে গুলি কিংবা কোনও বি‌স্ফোর‌ণের শব্দ হওয়ার বিষয়‌টি আমার জানা নেই।’

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ

আপডেট সময় ০১:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬