ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা Logo সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

আত্মবিশ্বাসী হতে অনেক সময় লেগেছে: তামান্না

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে ‘সিকান্দর কা মুকাদ্দার’ সিনেমায় দেখা যাচ্ছে দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। দক্ষিণি সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী। সম্প্রতি তার দুটি গান-‘কাভালা’ এবং ‘আজ কি রাত’ মন জয় করেছে দর্শকদের।

তামান্না তার গ্ল্যামারাস ইমেজের জন্য বেশ পরিচিত। এই অভিনেত্রী অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। কারণ তিনি কখনো অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড তৈরি করেননি এবং তার প্রকৃত দেহকেই সবার সামনে উপস্থাপন করেছেন।

এক সাক্ষাৎকারে তামান্না বলেছেন, আমি সেই শিশু ছিলাম, আমি ভাবতাম, চিকন হওয়াটাই ফিট থাকা। কিন্তু আমার জীবন যাত্রায়, সিনেমা আমাকে শিখিয়েছে যে ফিট থাকার প্রাকৃতিক ফলাফল হলো ভালো অনুভব করা, সুন্দর দেখানো এবং সবকিছুরই ভালো লাগা। তিনি আরও বলেন, আজ আমি যদি ক্ষমতার অবস্থানে থাকি, তবে হয়তো কোনো মেয়ে আমার এই যাত্রা দেখে বুঝতে পারবে যে সৌন্দর্যের সঙ্গে কোনো নির্দিষ্ট আকার বা মাপের সম্পর্ক নেই। সৌন্দর্য হলো আপনি নিজেকে কীভাবে দেখেন।

তিনি আরও স্বীকার করেছেন যে এটি তার জন্য সহজ যাত্রা ছিল না। নিজের শরীরে আত্মবিশ্বাসী হতে তার অনেক সময় লেগেছে। বর্তমানে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন তামান্না। শিগগিরই তারা বিয়ে করতে যাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

আত্মবিশ্বাসী হতে অনেক সময় লেগেছে: তামান্না

আপডেট সময় ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪