ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান

Oplus_131072

৩১ আগস্ট সোমবার সকালে নগর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শীতলক্ষ্যা নদীর উভয় পাড়ের অধিবাসীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম।

স্মারকলিপি প্রদানের আগে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কদমরসুল সেতুর বন্দর ও শহর অংশের অধিকাংশ স্থানে পাইলিংয়ের কাজ চলমান থাকলেও রেলওয়ের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখলদারদের কারণে বাকি পাইলিংয়ের কাজ সম্ভব হচ্ছে না। অতি দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুটির নির্মাণকাজ আবারও থমকে দেবে। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনার করার জন্য জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, রেলওয়ের জমিতে থাকা অবৈধ দখল উচ্ছেদ করার দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের হলেও জনস্বার্থে সিটি কর্পোরেশন তা উদ্যোগ নেবে। দ্রুতই প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, যাতে সেতুর বাকি পাইলিং কাজ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির আহমেদ, সদস্যসচিব লতিফ রানা, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু এবং সংবাদ উপস্থাপনকারী কাজী সাইদ, হাজি মহসিন দেওয়ান সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৯:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬