ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরার আমিরগজ্ঞে রেল ক্রসিং পাড়াপাড়ের সময় ট্রেনের সঙ্গে ইজিবাই সংঘর্ষ হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫