ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বরিশালে লাখো মুসল্লি­র সমাগমে শুরু চরমোনাই মাহফিল

লাখো মুসল্লির সমাগমে বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল উদ্বোধন করেছেন পির মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার দুপুরে চরমোনাই মাদ্রাসা মাঠসহ পাঁচটি মাঠে আয়োজিত এ মাহফিলের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মাহফিলে আসা মুসল্লি­রা কয়েক হাজার ভাগে বিভক্ত হয়ে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পিরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। এ বছরের মাহফিলে সৌদি আরব, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্বদের মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামি নেতারা বক্তব্য রাখবেন।

মাহফিলের তৃতীয় দিনে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখানে দেশের শীর্ষ বুদ্ধিজীবীসহ আরবের নেতারা বক্তব্য রাখবেন। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে লাখো মুসল্লি­র সমাগমে শুরু চরমোনাই মাহফিল

আপডেট সময় ০৯:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫