ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে ভিন্ন সেটের প্রশ্নে এসএসসি পরীক্ষা দিল ২৮১ শিক্ষার্থী

টাঙ্গাইলে ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারণে ভিন্ন সেটের প্রশ্নে চলমান এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এতে পরীক্ষায় পাস করা নিয়ে হতাশায় তারা। এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি পরীক্ষায় এই ঘটনা ঘটে। পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো ১ নম্বর সেটের প্রশ্নপত্রের বিপরীতে ৩ নম্বর সেট প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয়। তবে জেলার বাকি কেন্দ্রগুলোতে ১ নম্বর সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভেন্যুতে অগ্রনী উচ্চ বিদ্যালয়, শাহরিয়ার হাসান উচ্চ বিদ্যালয়, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয় ও মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মঙ্গলবার যথারীতি সময়ে ইংরেজী প্রথমপত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানতে পারে তারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে। এতে পরীক্ষায় পাস নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের পরীক্ষার খাতা বোর্ডের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়।

এই ঘটনায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা এবং সহকারী কেন্দ্র সচিব ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম বলেন, কেন্দ্রে ১ নম্বর সেট প্রশ্নের পরিবর্তে ভুলক্রমে গত ১০ এপ্রিল মোবাইল ফোনে আসা ক্ষুদেবার্তা দেখে ৩ নম্বর সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা বলেন, পরীক্ষার আগে ইউএনও, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বোর্ড থেকে আসা ক্ষুদে বার্তা মেলানো হয়। কিন্তু আজকের পরীক্ষায় সেটা না করায় এমন ভুল হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত বলেন, প্রশ্ন সেটের ক্ষুদেবার্তা না দেখেই পরীক্ষা নেওয়া হয়েছে। এটা দায়িত্ব অবহেলা। জানার পরই বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এই উত্তরপত্রগুলো বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় ট্যাগ অফিসার এবং সহকারী কেন্দ্র সচিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে ভিন্ন সেটের প্রশ্নে এসএসসি পরীক্ষা দিল ২৮১ শিক্ষার্থী

আপডেট সময় ১১:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫