ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

টুনা ফিশ ফ্রাই

অতিরিক্ত ওজনের কারণে আমাদের শরীরে বাসা বাঁধছে নানা জটিল রোগ। কিন্তু জিভ তো চায় মুখরোচক খাবার। আর সুস্বাদু বলতেই আমাদের মনে আসে উচ্চ ফ্যাট, উচ্চ ক্যালরি ও প্রোটিনসমৃদ্ধ সব খাবার। তা হলে সুস্বাদু খাবার খেয়েও ঝরঝরে সিøম ফিগার পাই কীভাবে? টুনা মাছ হতে পারে এই চ্যালেঞ্জের মোক্ষম এক সমাধান।

টুনায় থাকা লো ফ্যাট, লো ক্যালরি এবং প্রোটিন সহায়ক ভূমিকা পালন করে ওজন কমাতে। শুধু তাই নয়, টুনায় থাকা ওমেগা-৩ কোলেস্টেরল কমিয়ে ঠিক রাখে রক্তের ভারসাম্য। যারা স্বাস্থ্যসচেতন তাদের জন্য দুপুর কিংবা রাতের খাবার হিসেবে দারুণ একটি আইটেম হতে পারে টুনা মাছের ফ্রাই। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ :টুনা মাছ (২ টুকরো), ছোট আলু ৭-৮টি , বরবটি ৫০ গ্রাম বা ব্রোকলি (চাইলে নিজের পছন্দমতো অন্য যেকোনো সবজিও নিতে পারেন), লবণ বা বিট লবণ, গোলমরিচ গুঁড়া, অলিভ অয়েল, টমেটো সস।
প্রস্তুত প্রণালি : দুই টুকরো টুনা মাছে এক চিমটি লবণ মাখিয়ে নিন। তারপর একটি ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ অলিভ অয়েল ঢেলে চুলা জ্বালিয়ে দিন। তেল গরম হয়ে এলে মাছের টুকরোগুলো প্যানে ছেড়ে দিন। হাল্কা আঁচে ৮-১০ মিনিট ভেজে নামিয়ে নিন।
এরপর আলাদা একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে এর ভেতর পরিমাণ মতো লবণ সহকারে ৭-৮টি ছোট আলু এবং ৫০ গ্রাম বরবটি দিয়ে সিদ্ধ করে নিন। তারপর ফ্রাইপ্যানে এক টেবিল অলিভ অয়েল দিয়ে সেদ্ধ করা আলু-বরবটি সামান্য ভেজে নিন। এবার একটি প্লেটে মাছ ভাজা, আলু ও বরবটি সাজিয়ে তার ওপর একটু বিট লবণ ও গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিন। সঙ্গে সস দিয়ে পরিবেশন করুন। ব্যস, খুব সহজেই আপনার জন্য তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও মুখরোচক একটা খাবার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

টুনা ফিশ ফ্রাই

আপডেট সময় ১০:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪