ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “এই বাহিনীর (র‍্যাব) ছায়া দেখলেই আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হতো। কারণ বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, তারা একটি কালো অধ্যায় সৃষ্টি করে গেছেন।”

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র‍্যাব-১১ আয়োজিত টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল কালাম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী গঠন করা হয় সমাজে যারা অপকর্ম করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য।”

তিনি বলেন, “আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন, তবে আপনাদের অবস্থানটা কোথায় সেটিও দেখতে হবে। আমরা গত ১৭ বছরের লড়াই-সংগ্রামের কারণেই আজ এখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, “জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। এই সরকারের প্রশাসনের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমরা বলব প্রশাসনিক দুর্বলতার কারণে আমাদের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম

আপডেট সময় ০৩:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬