ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী ছিল। তারা যেহেতু পালাতে বাধ্য হয়েছিল।”

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আল আমিন বলেন, “আজকেও এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন ন্যক্কারজনকভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অতীতে যে একদলীয় কাঠামোর সরকার আমরা দেখেছি, তা জনগণ গ্রহণ করেনি। আপনারা যদি আবারও সেই একদলীয় গণতন্ত্রের দিকে যেতে চান, তাহলে জনগণ আপনাদের আগের মতোই প্রতিহত করবে।”

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “কেউ যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেছে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দুই বছর আগে এই জুলাই মাসে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেড় হাজারের অধিক শহীদ জীবন দিয়েছিলেন, সেই জুলাইয়ে ‘জুলাই পদযাত্রা’য় এ ধরনের গুন্ডামি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র-জনতা ও দেশের জনগণ মেনে নেবে না।”

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ দেখতে চাই। আপনারা যদি আবার অস্ত্রের ভাষায় কথা বলতে চান এবং বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে সেই গণতন্ত্র কীভাবে প্রতিহত করতে হয়, দেশের জনগণ তা জানে।”

যেকোনো গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন এমপি আল আমিন।

এর আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬