ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে এখন পর্যন্ত দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামের প্রতিবেদনে বিবিসি বলছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

১৯৯১ সালে নিজের দলকে নেতৃত্ব দিয়ে টানা ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হন।

সোমবার চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা ছিল ‘চরম সংকটাপন্ন’। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে বয়স ও সার্বিক শারীরিক অবস্থার অবনতির কারণে একই সময়ে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না বলে তারা জানান। অসুস্থতা সত্ত্বেও এর আগে তার দল বলেছিল, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ক্ষমতার পালাবদলের দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে তার তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

আপডেট সময় ০৪:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫