ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইয়েমেন থেকে স্বাধীনতার জন‍্য গণভোটের ঘোষণা আমিরাতপন্থি এসটিসির

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) আগামী দুই বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরুর পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়ে এসটিসি প্রেসিডেন্ট আইদারোস আল-জুবাইদি বলেন, আমরা দুই বছরব্যাপী একটি অন্তর্বর্তীকালীন পর্যায় শুরুর ঘোষণা দিচ্ছি এবং দক্ষিণ ও উত্তর ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ আয়োজনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি।

তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনও সংলাপ না হয় অথবা দক্ষিণ ইয়েমেন আবারও হামলার শিকার হয়, তাহলে এসটিসি তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে।

এই ঘোষণা এমন এক সময় এলো, যখন সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদরামাউত প্রদেশ পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরু করেছে। গত মাসে এসটিসি এই প্রদেশসহ কয়েকটি এলাকা দখলে নেয়, যা উপসাগরীয় মিত্রদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি করে।

এসটিসি প্রধান বলেন, যদি আমাদের আহ্বানে সাড়া না দেওয়া হয় অথবা দক্ষিণের জনগণ, তাদের ভূমি কিংবা তাদের বাহিনীর ওপর কোনও সামরিক হামলা চালানো হয়, তাহলে এই সাংবিধানিক ঘোষণা নির্ধারিত সময়ের আগেই অবিলম্বে কার্যকর হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসটিসির এই অবস্থান এখন পর্যন্ত তাদের বিচ্ছিন্নতার লক্ষ্য নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং প্রধান মিত্র সৌদি আরব এই ঘোষণাকে আরও সংকট ঘনীভূত করার পদক্ষেপ হিসেবে দেখছে।

গত ডিসেম্বরের শুরুতে দক্ষিণাঞ্চলীয় বাহিনীর আকস্মিক অগ্রযাত্রা এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনে। এতে হুথিবিরোধী জোট দুর্বল হয়ে পড়ে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। ইয়েমেন দীর্ঘদিন ধরে কার্যত বিভক্ত। উত্তরের পার্বত্য অঞ্চল ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে, আর দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, সৌদি আরব–সমর্থিত প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি দক্ষিণাঞ্চলীয় সংকট সমাধানের লক্ষ্যে একটি সংলাপ ফোরাম আয়োজনের জন্য সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।

দক্ষিণ ইস্যুতে এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদির ঘোষণার নিন্দা জানিয়ে সেগুলোকে ‘একতরফা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। আল-আলিমি অভিযোগ করেছেন, এসব পদক্ষেপ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ঐক্য ও সংলাপের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ইয়েমেন থেকে স্বাধীনতার জন‍্য গণভোটের ঘোষণা আমিরাতপন্থি এসটিসির

আপডেট সময় ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬