ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সিলেটে নেই তাসকিন, হয়েছে কী?

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে গতকাল (রোববার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই পেসারকে। মূলত চোট পেয়েছেন তিনি। আপাতত তিনি খেলার মতো অবস্থায় নেই। তবে চোট গুরুতর নয়, এমনটা আশ্বস্ত করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে বাজেভাবে। ম্যাচ শেষে মিঠুন জানান, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। এমনকি তিনি সিলেটেই নেই। ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন।

মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’

আজ (সোমবার) আরেকটি ম্যাচ আছে ঢাকার। প্রত্যাশিতভাবে এই ম্যাচে দেখা যাবে না তারকা পেসারকে। মিঠুন জানান, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সিলেটে নেই তাসকিন, হয়েছে কী?

আপডেট সময় ০১:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬