ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার (১৬ মার্চ) ইরানের পুলিশ প্রধান এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

ইরানের পুলিশ প্রধান আহমদরেজা রাডান বলেন, “উক্ত মামলার অর্ধেকই গুরুতর ঘটনার সঙ্গে সম্পর্কিত। যার মধ্যে রয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত করার তথ্যও। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও ধারণ করে পাঠিয়েছে গ্রেফতারকৃত অনেকে।” তবে, কখন, কোথায় এবং কাদের কাদের গ্রেফতার করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি।

এর আগে গত রবিবার ইরানের বিভিন্ন গণমাধ্যম কয়েকটি প্রদেশ থেকে ডজনখানেক মানুষকে গ্রেফতারের কথা জানায়।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে প্রাদেশিক প্রসিকিউটর অফিস। ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার তথ্য ইসরায়েলকে দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আল-জাজিরা বলছে, উত্তর-পূর্ব ইরানে এখনও তুলনামূলকভাবে কম বিমান হামলা হয়েছে। তাসনিম নিউজ যে ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে সংবেদনশীল স্থান এবং অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, ইরানি বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জেরার্ড আর. ফোর্ডকে সহায়তাকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হতে পারে।

তাসনিম নিউজের তথ্য মতে, খতম আল‑আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র বলেছেন,
“যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরার্ড আর. ফোর্ডের রেড সি-তে উপস্থিতি ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে একটি হুমকি হিসেবে বিবেচিত হয়।”

অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের সবশেষ হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০

আপডেট সময় ১২:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬