ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

লেবাননে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

লেবাননে ইসরাইলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) বিকালে বৈরুতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। উনার বয়স ৩১ বছর। শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেমিট্যান্স যোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১০:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪