ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

গোলের জন্য মরিয়া দুই দল। হঠাৎ ভুল করে বসলেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ।

ফাঁকা জালে বল পেয়ে কোনো ভুল করলেন না মিডফিল্ডার লুইস রোমো। উপহার পাওয়া এই গোলেই জয় পেল মেক্সিকো।

মেক্সিকোর গুয়াদালাজারায় বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এ জয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেলো মেক্সিকোর।

ম্যাচের ৫০ মিনিটে সেউং-গিউয়ের ভুলে পাওয়া রোমোর গোলই শেষ পর্যন্ত মেক্সিকোর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়া দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, মেক্সিকোর সঙ্গে হেরে যাওয়ায় এখন নক আউট নিশ্চিতের জন্য অপেক্ষায় থাকতে হবে দক্ষিণ কোরিয়াকে।

‘এ’ গ্রুপে দুই ম্যাচের দুটিই জিতে শীর্ষে রয়েছে মেক্সিকো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। আর ১ পয়েন্ট করে পাওয়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা রয়েছে পরের দুই স্থানে।

শুক্রবারের ম্যাচে সমানে-সমান লড়াই-ই করে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া (৫৭)। দুই দল গোলের জন্য করে সমান ৮টি শট। তবে মেক্সিকোর (৪) লক্ষ্য বরাবর শট ছিল বেশি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই চেষ্টা করে গোলের তালা ভাঙতে। কিন্তু সাফল্য মেলেনি। বিরতির পর ফিরে ভাগ্যের ছোঁয়া পায় মেক্সিকো।

৫০ মিনিটে বাম পাশ থেকে বক্সের ভেতরে ক্রস দেন হুলিয়ান কিনিয়োনেস। এগিয়ে এসে সেটি ঠেকিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক। তবে পরমুহূর্তেই তার হাত ফসকে বেরিয়ে যায় বল।

ঠিক তখন পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রোমো। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ফাঁকা জালে বল প্রবেশ করান ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার। লিড পেয়ে উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক দর্শকরা।

অবিশ্বাস্য ভুলে গোল হজম করে হতবিহ্ববল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। তবু গোল শোধের জন্য দারুণ কিছু সুযোগ তারা তৈরি করে। কিন্তু কোনোটিই কাজে না লাগায় শেষ পর্যন্ত মেলেনি কোনো পয়েন্ট।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

আপডেট সময় ১২:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬