ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি- নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সংবাদকর্মীদের কল্যাণ, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি এস এম ইকবাল রুমী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এ সময় কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস,এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মো: শফিকুল ইসলাম আরজু,মো: আসলাম মিয়া,আল আমিন অর্ণব, শাহ আলম তালুকদার,সহিদুল্লাহ রাসেল, এস আর হায়দার রানা, মহসিন দেওয়ান, মোজাম্মেল হক লিটন, আবুল কালাম সরদার, মমতাজ মমসহ সমিতির সকল সদস্যবৃন্দ।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৫১:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬