ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা Logo কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন Logo বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত Logo টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা Logo নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান Logo বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি Logo চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে দেখতে চাই না; আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।’

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ দিন তিনি নিতাইগঞ্জের প্রজন্ম প্রত্যাশা পূজামণ্ডপ, দেওভোগ আখড়া শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির পূজামণ্ডপ, রামসীতা পূজামণ্ডপ ও গৌর নিতাই মন্দির পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা বিভিন্ন পূজামণ্ডপে যাচ্ছি এবং পুরোহিত ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের সব পূজামণ্ডপে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। আগামীকাল সন্ধ্যার পর থেকে বিসর্জন শুরু হবে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।’

তিনি বলেন, এ বছর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজা উদযাপন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন। এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, পূজার সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিটি করপোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি বলেছেন, “সবার আগে বাংলাদেশ”। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি। ধর্মের ভিন্নতা থাকলেও আরও অনেক বিষয়ে আমাদের ঐক্য রয়েছে। সেই ঐক্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।’

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মহানগর বিএনপি, প্রশাসন ও সিটি করপোরেশন কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বীরাও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন, বিএনপি নেতা হাজী কামাল হোসেন, কবির খান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু, লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজামণ্ডপ কমিটির সভাপতি অজিত সাহা, সাধারণ সম্পাদক বাদল সাহা, কোষাধ্যক্ষ তপন ঘোষ সাধু ও সহকোষাধ্যক্ষ দিলীপ দেসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত

আপডেট সময় ০৩:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬