ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা Logo কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন Logo বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত Logo টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা Logo নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান Logo বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি Logo চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আতিয়া নামে ১৮ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে হাবিবুর রহমানের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা শিশু আতিয়াকে সঙ্গে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাঁদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত শিশু আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করা হয়েছে। তিনি চৈতনকান্দা গ্রামের মফিজ মোল্লার ছেলে। বর্তমানে তাঁকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত

আপডেট সময় ০১:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬