ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের শতবর্ষী দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর আপসনামার ভিত্তিতে ছেড়ে দিয়েছে পুলিশ। মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হয়েছে। তবে মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়। পরে রাতে দুই পক্ষের মধ্যে আপসনামা সম্পাদন ও মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, দুই পক্ষ আপস-মীমাংসায় পৌঁছেছে। কেউ কারও কাজে বাধা দেবে না এবং মন্দিরে নিয়মিত পূজা চলবে এমন সমঝোতা হয়েছে। পরে মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস ও লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা মন্দিরের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এতে মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন বাধা দিতে পারবেন না।

এ ছাড়া মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল দুই দিনের মধ্যে মিল কর্তৃপক্ষের নিজ খরচে নির্মাণ করে দেওয়ার কথা রয়েছে। মন্দিরের বিদ্যুৎ ও সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। প্রবেশপথের প্রধান ফটকের চাবি থাকবে উভয় পক্ষের কাছে। মন্দিরের জমিসংক্রান্ত বিরোধ আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা এবং ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নীট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে গ্রুপের লোকজন আগের তালা সরিয়ে নতুন তালা লাগান। এ সময় পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাঁদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত জটিলতা এবং মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে।

আপসনামায় উল্লেখ করা হয়, শত বছরের পুরোনো এ মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। জমির মালিকানা ও পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আপসনামায় কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের

আপডেট সময় ০২:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬