ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ

শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

নারায়ণগঞ্জে সোমবার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পর মঙ্গলবার সকাল থেকে নতুন করে কোনো আন্দোলন দেখা যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের মোতায়েন দেখা গেছে। বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

এর আগে শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ তুলে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার শ্রমিকরা যে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছিলেন, সেই সড়কেই মিছিল করে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

এ সময় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, বিএনপি নেতা মনির হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার বেলা ১২টার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

আপলোডকারীর তথ্য

বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

আপডেট সময় ০২:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬