ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সোনারগাঁয়ের সাধারণ মানুষের পাশে আছি থাকবো বললেন, আজহারুল ইসলাম মান্নান

জান্নাত জাহা : সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশের মধ্যে সোনারগাঁ একমাত্র উপজেলা যেখানে ০৫ আগষ্টের পর কোনো রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর কেউ বলতে পারবে না এই সোনারগাঁয়ে কোনো অত্যাচার-নির্যাতন হয়েছে। আমরা বিএনপি দেশের জনগনকে শান্তিতে রাখার কথা দিয়েছি। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে চেষ্টা করে যাচ্ছি।(বৃহস্পতিবার ০৩ অক্টোবর) বাদ আসর সময় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজারে সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংস্কারপন্থী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিম দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে দেখা যায়নি। যার বিরুদ্ধে এতো বছরে একটি মামলাও হয়নি। সে এখন বসন্তের কোকিল হয়ে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি করতে এসেছে। ১৭ বছর ঘুমিয়ে থাকা সংস্কারপন্থীদের সোনারগাঁ বিএনপিতে যায়গা দেয়া হবেনা। আমরা তারেক জিয়ার আদর্শের সৈনিক যার আদর্শে সোনারগাঁয়ে সর্বসাধারণের পাশে আছি এবং থাকবো। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।সমাবেশে বিশেষ অথিতি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শহীদ সরকার, যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিউল আলম বাচ্চু, বিএনপি নেতা মাসুম রানা ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সোনারগাঁয়ের সাধারণ মানুষের পাশে আছি থাকবো বললেন, আজহারুল ইসলাম মান্নান

আপডেট সময় ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪