ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা

ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আগে ব্যাট করে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয়। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় সর্বনিম্ন।

এর আগে ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭১ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এতোদিন সেটাই ছিল তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শ্রীলঙ্কাকে মাত্র ৪২ রানে গুঁড়িয়ে দিতে বল হাতে দারুণ অবদান রাখেন মার্কো জানসেন। তিনি ৬.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৭টি উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ইনিংসে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৩৫ রানে ৫ উইকেট। জেরাল্ড কোয়েৎজে ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর কাগিসু রাবাদা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে নেন ১টি উইকেট।

ব্যাট হাতে শ্রীলঙ্কার মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে কামিন্দু মেন্ডিস ৩ চারে ১৩ ও লাহিরু কুমারা ২ চারে করেন অপরাজিত ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

শূন্যরানে আউট হয়েছেন পাঁচজন ব্যাটসম্যান। তারা হলেন দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা

আপডেট সময় ১২:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪