ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই Logo নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ Logo তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। Logo ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ Logo ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প Logo আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর Logo ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের Logo শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত Logo স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ Logo অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

খুলনার নাগরিক সেবায় কেসিসির ৩১ কর্মকর্তা

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কাউন্সিলরদের স্থলে নাগরিকদের সেবা দিতে ওয়ার্ড পর্যায়ে ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নগরীর ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যুসনদ, প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা অপসারিত হওয়ায় খুলনা মহানগরীর ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্র দিতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদ এবং প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন।

বুধবার (২ অক্টোবর) কেসিসির পৃথক দুটি অফিস আদেশে ওই ৩১ জন কর্মকর্তাকে এসব দায়িত্ব প্রদান করা হয়। কেসিসির প্রধান নির্বাহী লস্কার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে খুলনাসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে সরকার। ১৯ আগস্ট অপসারণ করা হয়েছিল সিটি কর্পোরেশনের মেয়রদের। এতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মেয়র পদে প্রশাসক এবং কাউন্সিলরদের স্থলে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই

খুলনার নাগরিক সেবায় কেসিসির ৩১ কর্মকর্তা

আপডেট সময় ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪