ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক Logo নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির Logo ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু Logo অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ Logo দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই Logo নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ Logo তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। Logo ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ Logo ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যের ডাক দিয়েছেন মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ বলেছেন, স্বৈরাচারী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ‘আমরা শুধু শেখ হাসিনার সরকারের পতন চাইনি। আমরা নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগসহ সব সেক্টরে সংস্কার চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।’

নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্য খুলনা নগর ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, হাসিনার ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

খুলনা নগর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ হাওলাদার।

সম্মেলনে নগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না।

পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। এ সময় শহিদ সাকিব রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক

সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যের ডাক দিয়েছেন মান্না

আপডেট সময় ১০:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪