ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শেখ হাসিনা ও জিএম কাদেরসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির নলছিটিতে শেখ হাসিনা ও আমির হোসেন আমুসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মামলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু ও সাবেক সংসদ-সদস্য শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে।

নলছিটি (ঝালকাঠি) : ২০১৮ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার জিবা আমিনা আল গাজী বাদী হয়ে থানায় এ মামলা করেন। মামলার এজাহারে ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ১৯ জুলাই আরিফ মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য একেএম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশে এ মামলাটি করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

শেখ হাসিনা ও জিএম কাদেরসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪