ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ভেঙে গেছে টঙ্গীর বেইলি ব্রিজ, বিকল্প পথে চলার অনুরোধ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, “শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।”

এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক আপডেট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ভেঙে গেছে টঙ্গীর বেইলি ব্রিজ, বিকল্প পথে চলার অনুরোধ

আপডেট সময় ১২:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪