ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা মরক্কো উপকূলে ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মালির কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে। নৌকাটি গত সপ্তাহে ডুবে যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অস্থায়ী নৌকাটি প্রায় ৮০ জন যাত্রী ছিল।তবে মাত্র ১১ জন বেঁচে গেছেন বলে জানিয়েছে মালির প্রবাসী মন্ত্রণালয়। জীবিতদের মধ্যে ৯ জন মালির নাগরিক।এই পরিস্থিতিতে পর্যবেক্ষণের জন্য একটি সংকট ব্যবস্থাপনা দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।মালি দীর্ঘদিন ধরে জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতার শিকার হয়েছে। এর ফলে ২০২০ এবং ২০২১ সালে সামরিক অভ্যুত্থান ঘটে।

জান্তা সরকার ২০২৪ সালের মার্চের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাওয়ার জন্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও তা হয়নি।দেশের উত্তর এবং পূর্বাঞ্চলের বড় অংশ অশান্তির কারণে শাসনহীন হয়ে পড়েছে।বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিকাজে প্রভাব পড়ায় অনেকেই উন্নত জীবনের সন্ধানে ইউরোপে পাড়ি জমাচ্ছেন।তবে এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক।

স্পেনের অধিকার রক্ষা সংস্থা কামিনানদো ফ্রনটেরাসের তথ্য অনুযায়ী, এই বছর আফ্রিকা থেকে স্পেনে নৌকায় যাত্রার সময় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।আফ্রিকার মৌরিতানিয়া এবং মরোক্কোর আটলান্টিক উপকূল থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত এই অভিবাসন পথকে বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে বিবেচনা করা হয়।

এই বিপজ্জনক পথে পাড়ি জমানোদের অনেকেই সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা। নিজ নিজ দেশে দারিদ্র্য এবং সংঘাত থেকে বাঁচার জন্য পালিয়ে যান তারা।মরোক্কো থেকে স্পেনের মূল ভূখণ্ডের সবচেয়ে কাছের দূরত্ব মাত্র আট নটিক্যাল মাইল বা ১৪ কিলোমিটার। তথ্যসূত্র : বিবিসি

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু

আপডেট সময় ১১:০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪