ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী Logo বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম Logo কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা Logo বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর Logo স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি Logo ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’ Logo জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন Logo নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ Logo এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

ছুটলেন চিকিৎসকের কাছে, হঠাৎ কী হলো জয়া আহসানের

দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড থেকে টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি বলিউডেও পা রেখেছেন।

কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়েই অভিনেত্রী থাকেন চর্চায়। কিন্তু এর মাঝে আমচাকই পোষ্যকে নিয়ে ছুটলেন চিকিৎসকের কাছে!
লিখলেন তিনি ও তার পোষ্য নাকি ভুগছেন একই অসুখে! হঠাৎ কী হল নায়িকার?

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে একটি ভিডিও পোস্ট করেন জয়া আহসান। সেখানে দেখা যায় নিজেকে ও পোষ্যকে গরম পোশাকে ঢেকে গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছেন অভিনেত্রী।

ভিডিওটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে জয়া আহসান লেখেন, আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য জিমির সঙ্গে আলাপ করুন। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গিয়েছে।

অভিনেত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা কমেন্টে ভরে গিয়েছে। এই শীতের সময়ে এখন ঘরে ঘরে সর্দি-কাশি। তাই এক অনুরাগী লিখেছেন, তোমাদের দুজনকেই সুন্দর লাগছে। জানো আমারও অবস্থা তোমাদের মতো। আমারও খুব সর্দি-কাশি হয়েছে, কান-নাক সব বন্ধ, কিন্তু তবুও পার্টি করছি। তোমরা দুজন নিজের স্বাস্থ্যের খুব যত্ন নাও।

এ মুহূর্তে জয়া আহসান ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

ছুটলেন চিকিৎসকের কাছে, হঠাৎ কী হলো জয়া আহসানের

আপডেট সময় ১১:০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫