ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন Logo নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ Logo এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা Logo সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধ ও ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা নির্বাচন কার্যালয়ে এ কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার যোগ্য জেলা কমান্ড্যান্ট ও নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার আন্তরিক নির্দেশনায় এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে ফতুল্লা ইউনিয়ন আনসার কমান্ডার সেলিম খন্দকারসহ স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

আনসার-ভিডিপি সদস্যদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

আপডেট সময় ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬