ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

লিগে বিদেশি খেলোয়াড় টানতে পিসিবির অভিনব উদ্যোগ

ফ্র্যাঞ্চাইজি লিগের বড় আকর্ষণটাই সম্ভবত বিদেশি ক্রিকেটার। বিপিএল, পিএসএল কিংবা এলপিএল– বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজ লিগেই নামী বিদেশি তারকাদের উপস্থিতিটাই যেন এখন টুর্নামেন্টের মান যাচাইয়ের বড় মানদণ্ড। বছরের পর বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হিমশিম খেয়েছে। সেখানে পাকিস্তান সুপার লিগ রীতিমত তারার হাট খুলে বসেছে ২০২৫ এর আসরকে কেন্দ্র করে।

ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন কিংবা ড্যারিল মিচেলের মতো তারকারা আসছেন এবারের পিএসএলে। নামী খেলোয়াড়দের জায়গা নিশ্চিত করার পাশাপাশি এবার আর্থিক দিক থেকেও নিশ্চয়তা দিচ্ছে পিসিবি। পিএসএলে থাকা সব দলের প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের এই লিগের প্রতি আগ্রহ বাড়াতে আর্থিক সাহায্য করছে বোর্ড।
পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে, পিসিবি ১০ লাখ ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা। সেখান থেকে ছয় বিদেশি ক্রিকেটারের প্রত্যেককে ১ লাখ ডলার করে প্রদান করবে। যা খেলোয়াড়দের জন্য বাড়তি আর্থিক প্রণোদনা হিসেবে বিবেচনা করা হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, ড্রাফট থেকে ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস লাখ ডলারে দলে ভিড়িয়েছে। এই সিদ্ধান্তের পর ওয়ার্নারকে করাচি কিংস দেবে ২ লাখ ডলার আর ১ লাখ ডলার দেবে পিসিবি। এর মাধ্যমে এবারের আসরে সবচেয়ে বেশি দামের খেলোয়াড়দের বেস প্রাইজ গিয়ে ঠেকেছে ৩ লাখ ডলারে।

এর আগে পিএসএলে সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রিকেটার হিসেবে খেলেছিলেন কাইরন পোলার্ড এবং এবি ডি ভিলিয়ার্স। পোলার্ড চুক্তিবদ্ধ হয়েছিলেন আড়াই লাখ ডলারে। আর ২ লাখ ৩০ হাজার ডলারে খেলেছিলেন ডি ভিলিয়ার্স। নতুন সিদ্ধান্তের পর কেইন উইলিয়ামসন আর ডেভিড ওয়ার্নাররা হবেন পিএসএল ইতিহাসের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

লিগে বিদেশি খেলোয়াড় টানতে পিসিবির অভিনব উদ্যোগ

আপডেট সময় ০২:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫