ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

হামজা আসছেন মার্চে

হামজা চৌধুরীকে নিয়ে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না বাংলাদেশের ফুটবল সমর্থকদের। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। অপেক্ষা এখন শুধু লাল-সবুজ জার্সিতে তার মাঠে নামার। কবে হামজাকে প্রথম বাংলাদেশ দলে দেখা যাবে, সে বিষয় নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল।

তবে এবার হামজা চৌধুরী নিজেই সে প্রশ্নের উত্তর দিলেন। ইংল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হামজা সিলেটের আঞ্চলিক ভাষায় বলেছেন, ‘জি জি জি, মার্চ ইনশাআল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সবার লগে মিট করমু, মার্চো অ্যান্ড ইনশাআল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।’

সে সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ২৭ বছর বয়সি হামজা। বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয়। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিচ্ছে। ইনশাআল্লাহ আমি বাংলাদেশে সফল হব।’
প্রসঙ্গত, আগামী মার্চের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ২৫ মার্চ ভারতে অনুষ্ঠেয় সে ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তার।

প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা এরই মধ্যে ক্লাবটির সিনিয়র দলের হয়ে এফএ কাপ, কমিউনিটি শিল্ডসহ বেশ কয়েকটি শিরোপা জয় করেছেন। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে খেলছেন তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রিমিয়ার লিগে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

হামজা আসছেন মার্চে

আপডেট সময় ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫