ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারী বলেন, ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানী। মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।

আজহারী আরও বলেন, আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে।

এদিকে মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান।

ড. আজহারী তার বক্তব্যের শুরুতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মাসুদ ভাইয়ের অনুরোধে পটুয়াখালীর এই প্রোগ্রামটি করতে হয়েছে। অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ এখানকার মানুষ।

প্রসঙ্গত, মাহফিলটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। মাহফিলে বক্তব্য শেষে তিনি আখেরী মোনাজাত পরিচালনা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

‘মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার’

আপডেট সময় ১১:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫