ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ ৬ টন পলিথিন উদ্ধার

নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী এ পলিথিন জব্দ করে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী।

এসময় পুলিশ কাভার্ডভ্যানের চালক মোঃ এরশাদ হোসেন (৩৮), হেলপার মোঃ বাবুকে (২০) আটক করা হয়৷

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন এর চালানটি ঢাকা চকবাজার থেকে নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সি মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানির হাট এলাকায় যাচ্ছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন উদ্ধার করা হয়।

কাভার্ডভ্যানের চালক মোঃ এরশাদ হোসেন যশোহর জেলার শার্শা থানার দিঘিরপাড় এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। এবং হেলপার বাবু একই জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের
আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুল হাসান বাদী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ ৬ টন পলিথিন উদ্ধার

আপডেট সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫