ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

চাকরি করতে এসেছি, আমরা বদনাম কামাতে আসিনি : এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, আমরা চাকরি করতে এসেছি। আমরা বদনাম কামাতে আসিনি। এ শহরে যারা যানজটে বসে থাকে তারা আমার মরা বাপকে গালি দেয়। আমার বাপ কেন গালি খাবে। চাষাঢ়ায় বায়তুল আমান মসজিদের সামনে মাত্র বিশ হাত রাস্তা, এই রাস্তাটুকু কেন ঠিক করা হয় না। সবাই শুধু পুলিশকে দোষ দিতে থাকেন। আসুন সবাই মিলে কাজ করি। আমরা কাজ করতে চাই, আপনারা পরিকল্পনা দিন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মানুষ বলে পুলিশ খারাপ গালাগালি দেয়। কিন্তু ওরা যে অবৈধ কাজ করছে এটা বলে না। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আপনারা এগিয়ে যান, আমি এসপিও মাঠে থাকবো।

তিনি বলেন, পুলিশকে কাজ করতে দিন। আমাদের সাহায্য করুন। একদিনে সমস্ত হকারদের তুলে দিবেন। এ লোকেরাই পরবর্তীতে আপনার শহরে ছিনতাই করবে। তখন চুরি ছিনতাই বাড়বে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে এক দেড় কোটি মানুষের জন্য আঠারোশ পুলিশ। এত অল্প সংখ্যক পুলিশ নিয়ে আমরা হিমশিম খাই। আমি আসার পর ট্রাফিকে ৫৫ জন নতুন সদস্য এড করেছি। ছাত্ররা বলেছে ট্রাফিকে আসতে চায়। তারা বিনা শ্রমে আসবে না, পারিশ্রমিক দিতে হবে। এই পারিশ্রমিক কে দিবে। তাহলে তো একদিন হয়ত তারা আসবে আরেকদিন আসবে না।

তিনি আরও বলেন, আপনারা সবাই মিলে রোডম্যাপ দিন। পুলিশ বৈধভাবে কাজ করলে, জরিমানা করলে পুলিশকে বাধা দিতে পারবেন না৷ পুলিশকে সহায়তা করুন। পুলিশের কেউ যদি চাঁদাবাজি করে থাকে আমাকে বলবেন। আমি তাদের আউট করে দিবো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

চাকরি করতে এসেছি, আমরা বদনাম কামাতে আসিনি : এসপি

আপডেট সময় ০২:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫