ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ঘোষিত ফেব্রুয়ারীর কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা।

শনিবার (১লা ফেব্রুয়ারি) রাতে নগরীর চাষাড়া এলাকায় ছাত্রদল নেতা কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে এসময় মশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারো রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও আন্দোলন গড়ে তুলবে। এজন্য সময় এসেছে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগের যেকোন কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজপথে থাকতে হবে।

মশাল মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা মোঃ মাশরাফি, কাজী কর্নিয়া, মোঃ হামীম, মোঃ বিল্লাল ও মোঃ মোক্তার সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে মশাল মিছিল

আপডেট সময় ১০:২১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫