ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা

জেলার বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

সোমবার রাতে উপজেলার সোনাকান্দা এলাকার নিজ অটোরিকশা গ্যারেজ থেকে জামান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জামান মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। অন্যদিকে রূপালী নামক জায়গা থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। পুলিশ জানায় গত দুইদিন বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দায় লিফলেট বিতরণের চেষ্টা করেন তারা।

কর্মসূচির শেষ দিনে নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন জামান মিয়া, সাইদুলসহ অন্য নেতাকর্মীরা। কর্মসূচি পালনের একটি ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। এরপর তাদের দুজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাদের বিস্ফোরণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা

আপডেট সময় ১২:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫