ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান রওয়ানা দিয়েছে।

নথিবিহীন অভিবাসীদের বিতাড়িত করতে ট্রাম্পের যে অঙ্গীকার- তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ভারতের উদ্দেশে সি-১৭ বিমান রওয়ানা দিয়েছে। তবে বিমানটিতে কতজন ভারতীয় অভিবাসী আছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

ভারত ছাড়াও এর আগে মার্কিন বিমানে করে গুয়েতেমালা, পেরু, হুন্ডুরাস, ব্রাজিলে অবৈধ অভিবাসী পাঠানো হয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নিতে ভারতের কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তা জানিয়ে দেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আগ্রহী ভারত। তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও নথিবিহীন ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে ‘দুই বন্ধুর’ বৈঠক হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫