ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আছি : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড . আবু ইউসুফ খান টিপু বলেছেন, গত ১৬টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে সরকার বিরোধী আন্দোলন করেছি।

এরই ধারাবাহিকতায় জুলাই আগস্ট এর ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া ব্রিজে এসে শেষ হয়।

অ্যাডভোকেট টিপু বলেন, গণহত্যা করে পালিয়ে গিয়েও থেমে থাকেননি খুনি শেখ হাসিনা। সে বিদেশে বসে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং দেশের গণতন্ত্রকে আবারো ধ্বংস করে দিতে চাইছে।

তাই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফেব্রুয়ারি মাসজুড়ে দেশ বিরোধী কর্মসূচি দিয়েছে। আমরা দেশের মানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে আগের মতই রাজপথে আছি।

তিনি বলেন, খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, গডফাদার শামীম বাহিনী ওসমান বাহিনী, গডফাদার সেলিম ওসমান বাহিনী, গডফাদার আইভী বাহিনী কাউকে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। এ লক্ষ্যে আমরা প্রতিদিন মিছিল সমাবেশ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে বিক্রম মিছিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, আপনারা নিজ নিজ এলাকায় সতর্ক থাকবেন। শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এদের কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেবেন না। তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে অথবা প্রশাসনের কাছে জমা দেবেন।

আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেবো না। আমরা সাধারণ মানুষের পাশে থাকবো, সাধারণ মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াবো। জনগণের জানমালের নিরাপত্তায় কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মিঠু, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি জুলহাস সরদার, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনসহ নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আছি : টিপু

আপডেট সময় ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫