ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ব্রাভোর ৫৮২ ম্যাচের রেকর্ড ৪৬১ ম্যাচ খেলেই ভেঙেছেন রশিদ

এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ডোয়াইন ব্রাভোর। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি মিডিয়াম পেসার ৫৮২ ম্যাচে ঝুলিতে পুরেছিলেন ৬৩১ উইকেট। রশিদ খান সেই রেকর্ড নিজের করেছেন ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলে।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটশিকারীর তালিকায় এখন সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগি। মঙ্গলবার এসএ২০-তে প্রথম কোয়ালিফায়ারে খেলার পথে এই ইতিহাস লেখেন। রশিদের ঝুলিতে এখন ৪৬১ ম্যাচে ৬৩৩ উইকেট।

ইতিহাস গড়ার পর রশিদ খান বলেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। কখনো ভাবিনি যে এখানে আসতে পারবো। যদি ১০ বছর আগে কেউ আমাকে জিজ্ঞেস করতো, কখনও এ সম্পর্কে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানো একটি গর্বের বিষয়। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির সেরা বোলারদের একজন। এটি একটি বড় সম্মান এবং আমি এই ধারা চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় রশিদের। এরপর এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ। মিতব্যয়ী বোলিং এবং দুর্দান্ত সব ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা তাকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা বানিয়েছে। আফগান এই তারকা এখন জাতীয় দলের পাশাপাশি বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ব্রাভোর ৫৮২ ম্যাচের রেকর্ড ৪৬১ ম্যাচ খেলেই ভেঙেছেন রশিদ

আপডেট সময় ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫