ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আড়াইহাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনীর টহল টিম ডাকাত দলকে ধাওয়া করে থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল, একটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি এবং গাঁজা ও ড্যান্ডি উদ্ধার করেছে।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকাটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির জন্য ব্যবহৃত করে থাকে। ডাকাতদল বাঞ্ছারামপুরগামী বিশেষ করে ওই এলাকার প্রবাসী যাত্রীদের টার্গেট করে থাকেন। গত কয়েক মাসে একাধিক ডাকাতি ও অপরাধমূলক কার্যকলাপের জন্য জালাকান্দি কবরস্থান এলাকাটি হট স্পট হিসেবে ব্যবহার করে সংঘবদ্ধ ডাকাত দল অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন তথ্যে ভিত্তিতে রোববার রাতে জালাকান্দি কবরস্থানের এলাকায় সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করেছে। এছাড়াও নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী বিশেষ টিমটি আঞ্চলিক মহাসড়ক ও আশেপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান পরিচালনা করে। অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সময় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য দিয়ে কয়েকজন অপরাধীকে পালিয়ে যেতে দেখে সেনাবাহিনীর টিমের সন্দেহ সৃষ্টি করে। দ্রুত পদক্ষেপ নিয়ে টহল টিমটি ওই বাড়িতে অনুসন্ধান শুরু করে এবং ডাকাত দলকে ধাওয়া করে একটি পিস্তল, একটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি এবং সম্প্রতি ব্যবহৃত কিছু মাদকদ্রব্যসহ (গাঁজা ও ড্যান্ডি) যানবাহন থামাতে ও ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ এবং লাঠি উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আড়াইহাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় ০৬:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪