ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

ছাত্র হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসীনের আদালতে এ মামলা ও রিমান্ডের শুনানি হয়।

এর আগে পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে।

এদিকে হত্যা মামলায় মাত্র পাঁচ দিনের রিমান্ডের আবেদন করায় আদালতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপস্থিত আইনজীবীরা। পরে সেখানে পুলিশকে ভর্ৎসনা করেন তারা। এ নিয়ে আদালতে উত্তেজনা সৃষ্টি হয়।

এর প্রতিবাদ করা আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে অন্তত পাঁচ দিনের মঞ্জুর হবে। কিন্তু এখানে পুলিশ সেটি করেনি। আইনজীবীরা এতে ক্ষুব্ধ হয়েছেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কয়েকটি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

ছাত্র হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড

আপডেট সময় ১১:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫