ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

যুক্তরাষ্ট্রে আবারো বিমান বিধ্বস্ত, ১০ আরোহীর সবাই নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক দিনের ব্যবধানে আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর সব আরোহী মারা গেছেন। উড়োজাহাজটিতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিধ্বস্ত বিমানটির সন্ধান মিলে।

আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়।

বিমানটি আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৩৭ মিনিটে। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর। আলাস্কার জন নিরাপত্তা বিভাগ জানায়, ছোট আকারের ওই বিমানে পাইলটসহ ১০ জন ছিলেন। বিকেল ৪টা নাগাদ (স্থানীয় সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। র‌্যাডারে শেষ সংকেত ধরা পড়ে ৩টা ১৬ মিনিটে। তারপর থেকে আর বিমানটির খোঁজ পাওয়া যায়নি।

খারাপ আবহাওয়ার কারণে বার বার তল্লাশি অভিযান চালিয়েও বিমানটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইউএসসিজি জানায়, নোম শহর থেকে আনুমানিক ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। বিমানের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। মনে করা হচ্ছে, বাকি সাতজনও সেখানে রয়েছেন। কিন্তু ধ্বংসাবশেষ সরিয়ে তাদের বার করা সম্ভব হয়নি এখনো।

এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এ ঘটনায় ওই বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু হয়।

এছাড়া ১ ফেব্রুয়ারি আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

যুক্তরাষ্ট্রে আবারো বিমান বিধ্বস্ত, ১০ আরোহীর সবাই নিহত

আপডেট সময় ১২:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫