ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ট্রফি নিয়ে রোববার বরিশালে যাচ্ছেন তামিমরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার শিরোপা নিয়ে তাদের শহরে ফিরছে। বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক আনন্দের সংবাদ, কারণ গত আসরে শিরোপা জয়ের পরও তারা বরিশালে যেতে পারেননি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তামিম ইকবাল ও তার দল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন। তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা।

শিরোপা জয়ের পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তামিম বলেন, অবিশ্বাস্য (আবার জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।

দলের ক্রিকেটারদের অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বরিশাল অধিনায়ক বলেন, আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। রিশাদ, হৃদয়, শান্তদের মতো তরুণরা দারুণ পারফর্ম করেছে। আরিফুল হকের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে হয়তো আমরা আরেকজন বড় তারকা দেখতে পেতাম।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ট্রফি নিয়ে রোববার বরিশালে যাচ্ছেন তামিমরা

আপডেট সময় ১২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫