ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নিরাপত্তা ভঙ্গের চেষ্টা কর‌লেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের সঙ্গে তাদের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান নিয়ে আলোচনার পর প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তি‌নি বলেন, আমি তাদের নিশ্চিত করেছি, আপনারা খুব আনন্দঘন পরিবেশে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন। আপনারা যে ধরনের সহযোগিতা চাইবেন, আমরা করব।

পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ অনুষ্ঠান বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য জেলার বিষয়টি আলোচনা হয়নি। তাদের ভেতরে কী আছে, এখন পর্যন্ত জানি না। পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সেখানে ভালো নিরাপত্তা আছে। যে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, কারা নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনারা সেটা ভালোভাবে ফুটিয়ে তোলেন। আমরা সেটি ট্যাকেল করার চেষ্টা করেছি। কিছু সংখ্যক লোক আছে, তাদের চেষ্টা থাকে সব সময়, পরিস্থিতি যেন খারাপ থাকে।

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল পূজা দেখার জন্য গাজীপুর গিয়েছি। সেখানে সুন্দর পরিবেশ দেখেছি। সবাই আশা করে, এই পূজাটা ভালোভাবে হবে। আজও একটা দুর্গাপূজা অনুষ্ঠান উদ্বোধনের জন্য যাবো। আপনারাও সেখানে গেলে দেখবেন, ভালোভাবে হবে। কোথাও কোনো খারাপ পরিবেশ হলে, সেটা তো আমরা আপনাদের মাধ্যমে জানতে পারব। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের খারাপ পরিস্থিতি হয়েছে বলে জানা নেই। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে, আমরা সেটার প্রতিকারে ব্যবস্থা নেব।

বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া বলেন, সব সময় অনুষ্ঠান ঘিরে আতঙ্ক থাকে, নিরাপত্তারও একটি ব্যাপার থাকে। এবারও তার বাইরে নয়। আমরা যাতে আমাদের অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুন্দরভাবে করতে পারি, সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

নিরাপত্তা ভঙ্গের চেষ্টা কর‌লেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪