ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে ৬০ জনকে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর পুলিশ।

ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয়।

পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস। বস্তিটিতে বিভিন্ন ধরনের অপরাধীদের আভাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়ায় অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই করে এই বস্তিতে আশ্রয় নেন। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।

নানা অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে চালায় যৌথ বাহিনী। এসময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি করে অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও নগদ ৩৯ হাজার ৪০০ টাকাসহ দেশিয় অস্ত্র ও মদ জব্দ করেছে যৌথ বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী বস্তিটিতে অভিযানে চালিয়ে ৬০ জনকে আটক করেছে। রোববার টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আটকদের আদালতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

আপডেট সময় ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫