ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আড়াইহাজারে ১০ দোকানীকে অর্থদন্ড

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ দোকানীকে ভোক্তাঅধিকার আইনে ১০টি অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন- সোয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় দীপক স্টোরের মালিক প্রবীরকে ৫০ হাজার টাকা, মাওলানা ফার্নিচারকে ২ হাজার টাকা, আরাফাত বেবি স্টোরকে ২ হাজার টাকা, সোহেল তাজ ঘরকে ২ হাজার টাকা, রুপ মিয়া কনফেকশনারিকে ৪ হাজার টাকা, গনি স্টোরকে (পেঁয়াজের দোকান) ৩ হাজার টাকা, ইকবালের চালের দোকানকে ২ হাজার টাকা, নুরুল হকের ইফতারের দোকানকে ২ হাজার টাকা, রাজু স্টোরকে ১০ হাজার টাকা ও শফিকুল ইসলামের মুদি দোকানকে ১০ হাজার টাকা।

এছাড়াও রাস্তার পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদানসহ অর্ধশতাধিক দোকানের মালিককে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন মোবাইল কোর্ট অব্যহত থাকবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

আড়াইহাজারে ১০ দোকানীকে অর্থদন্ড

আপডেট সময় ০৫:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫