ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় বিদেশী পিস্তল-গুলিসহ দুই ভাই গ্রেপ্তার

ফতুল্লায় একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেল ৩ টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ আহম্মেদ হৃদয় ও রহিম আহম্মেদ সাগর আদর্শনগর এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবপুরের অপর এক সন্ত্রাসী বাহিনী লিখনের সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে দ্বন্দ্ব হয় সাগর-হৃদয় গ্রুপের। এই দ্বন্দ্বের জেরেই সোমবার দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে হৃদয়-সাগর। এ সময় লিখন বাহিনী তাদের অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী জানান, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তারা বালুর ব্যবসার আড়ালের মাদক, অস্ত্রের ব্যবসা করতো। এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল।

তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিল তারা দুজন। আজ এলাকাবাসী তাদের আটক করে আমাদের খবর দিলে আমরা তাদের গ্রেপ্তার করেছি।

এসময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় বিদেশী পিস্তল-গুলিসহ দুই ভাই গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫