ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

টিকটককে টেক্কা দিতে নতুন চমক ইনস্টাগ্রামের

বিশ্বব্যাপী জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও ইনস্টাগ্রাম। তবে টিকটককে টেক্কা দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম।

জানা গেছে, টিকটককে টেক্কা দিতে ইনস্টাগ্রামের শর্ট ভিডিও ফিচার ‘রিলস’কে একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনা করছে মেটা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই সুযোগকে কাজে লাগাতে চায় মেটা। টিকটকের বিকল্প হিসেবে ইনস্টাগ্রামের ‘রিলস’ ফিচারকে স্বতন্ত্র অ্যাপ হিসেবে আনার পরিকল্পনা করছে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি কর্মীদের সঙ্গে আলোচনায় রিলসকে আলাদা অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। যদিও এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

মার্কিন কংগ্রেস ২০২৪ সালে একটি আইন পাস করে, যেখানে বলা হয়, চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে।

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের জন্য ৭৫ দিনের অতিরিক্ত সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

তিনি এমন এক মডেলের কথা বলেছেন, যেখানে টিকটকের মালিকানার অর্ধেক থাকবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে, আর বাকি অংশ থাকবে বাইটড্যান্সের হাতে। তবে কীভাবে এই মডেল বাস্তবায়ন করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে টিকটক যদি যুক্তরাষ্ট্রে একেবারেই নিষিদ্ধ হয় তাহলে রিলসের ব্যবহারকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। কারণ শর্ট-ভিডিও মার্কেটে এখন টিকটকের পরই রিলসের অবস্থান।

তবে এটি তখনই সম্ভব, যদি মেটা যথাযথভাবে এই সুযোগ কাজে লাগাতে পারে এবং রিলসের জন্য একটি সুসংগঠিত, ব্যবহারকারী-বান্ধব নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে।

উল্লেখ্য, মেটা ২০১৮ সালে ‘লাসো’ নামে একটি স্বতন্ত্র ভিডিও-শেয়ারিং অ্যাপ চালু করেছিল, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

টিকটককে টেক্কা দিতে নতুন চমক ইনস্টাগ্রামের

আপডেট সময় ১১:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫