ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পূর্বাচল তিন’শ ফিট সড়কে চাঁদার দাবিতে সিএনজি চালকদের মারধর, বিক্ষোভ

পূর্বাচল তিন’শ ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এসময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কের চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ড্রেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়।

এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা। বুধবার (৫ মার্চ) দুপুরে কাঞ্চন কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

বিক্ষুদ্ধ সিএনজি চালকরা জানায়, গত কয়েক দিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসি পালিত রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০/১৫ জনের লাঠিয়াল বাহীনি বেশ কয়েকজন সিএনজি চালককে মারধর এবং সিএনজি ভাংচুর করে। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানালে তারা কোন এর সমাধান দেয়নি।

এ দিকে আজ বুধবার সকাল থেকে ফের চাঁদার জন্য সিএনজি চালকদের উপর চরাও হয় রাকিব-জিহাদ বাহীনির লোকজন। এসময় তারা ৩/৪জন সিএনজি চালককে মারধর ও সিএনজি ভাংচুর করে। এঘটনার প্রতিবাদে দুপুর একটার দিকে সিএনজি চালকরা একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়।

তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। এসময় সকল বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবীতে বিক্ষোভ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাতে চরম ভোগান্তিতে পরেন চলাচলরত যাত্রী সাধারণ।

এসব বিষয়ে নারায়ণগঞ্জ জেষ্ঠ পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় আমার ২ পুলিশ এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চু আহত হয়েছে। এ ঘটনায় তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা হবে এবং আসামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর স্বার্থে এ সড়কে নিরাপদ গণপরিবহন চালুর বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পূর্বাচল তিন’শ ফিট সড়কে চাঁদার দাবিতে সিএনজি চালকদের মারধর, বিক্ষোভ

আপডেট সময় ০১:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫